,

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া

news-image

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধরত রাশিয়ার সেনাসদস্যদের আংশিক প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু।

তবে কত দিনে সৈন্যদের পুরোপুরি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে, তা খোলাখুলিভাবে জানাননি সার্গেই সইগু। সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর ওই সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান তিনি।

সইগু জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই শুরু হয়েছে সিরিয়া থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার। সোমবার সিরিয়ায় অবস্থানকালেই এমন নির্দেশ দেন পুতিন।

বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার সিরিয়ার লাতাকিয়া এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে দেখা করেন পুতিন। সেখানে পুতিন বলেন, ‘আমি সিরিয়া থেকে রাশিয়ান সেনাদের তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিয়ায় অবস্থানরত রাশিয়ান সৈন্যদের একাংশকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।’

এর আগেও ২০১৬ সালে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন পুতিন। তবে সেই আশ্বাস বাস্তবতার মুখ দেখেনি।

২০১৫ সালে আসাদের পক্ষে সিরিয়ায় লড়াইয়ে নামে রাশিয়ান সেনারা। সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর সিরিয়ার সেনাদের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক বিমান হামলা চালায় তারা। সিরিয়ার মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে রাশিয়ার বিমান হামলায় এক হাজার ৫৩৭ শিশুসহ কমপক্ষে ছয় হাজার ৩২৮ সিরিয়ান নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২