রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ট্রাম্প, সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের ছবিতে আগুন

news-image

জেরুজালেম ইস্যুতে সৌদি আরবের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে গাজার সাধারণ জনগণ। সৌদিকে মুনাফেক আখ্যা দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ছবিতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। খবর : প্যালেস্টাইন টুডে

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানাতে স্থানীয় সময় রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী পপ্যুলার ফ্রন্ট গাজা শহরে এক বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ শহর জেরুজালেমের প্রতি অবমাননার প্রতিবাদ জানাতে হাজার হাজার গাজাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে আগুন দেন। সেই সঙ্গে তারা সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ছবিতেও আগুন দিয়ে প্রতিবাদ জানান।

গাজা উপত্যকায় অনুষ্ঠিত বিক্ষোভে পপ্যুলার ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জামিল মাজহার বলেন, “আল-কুদস হচ্ছে ফিলিস্তিনের চিরন্তন রাজধানী এবং এই নগরীর এক ইঞ্চি ভ‚মিও ইসরাইলকে দেয়া হবে না।”

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করায় মার্কিন ও ইহুদিবাদী প্রচেষ্টায় সৌদি আরবসহ আরো কিছু আরব দেশের মৌন সমর্থন থাকায় তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ‘সৌদি রাজতন্ত্র ধ্বংস হোক’ লেখা প্ল্যাকার্ড শোভা পায়।

ইসরায়েলের সাবেক স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা ইয়াকোভ নাজেল গতমাসে বলেছেন, “তেল আবিবের সঙ্গে গোপন সম্পর্ক শক্তিশালী করতে চায় সৌদি আরব। এ কাজে রিয়াদ ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার পদদলিত করতেও প্রস্তুত রয়েছে।”

এর আগে ইসরায়েলের একটি টিভি চ্যানেল প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ার আগে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমা, মিশরের প্রেসিডেন্ট সিসি ও আরব আমিরাতের বাদশার সঙ্গে পরামর্শ করেছিলেন। সূত্র : প্যালেস্টাইন টুডে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা