রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ

news-image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়ে গেছে। আজ শুক্রবার দখল করা পশ্চিম তীর এবং ইসরায়েল-গাজা সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এর উত্তেজনা জেরুজালেমে ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সহিংসতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

পশ্চিম তীরের বেথলেহেম, রামাল্লা, হেবরন, নাবলুসসহ আরও কয়েকটি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী জলকামান ব্যবহার করছে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনী রাবার বুলেট ব্যবহার করেছে বলেও খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার জুমার নামাজের আগে থেকেই জেরুজালেমের ওল্ড সিটিতে বিপুলসংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়। এর আগে জুমার নামাজের পর বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনিরা। এ জন্যই সহিংসতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়।

ফিলিস্তিন ও ইসরায়েল—দুটি দেশই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। দীর্ঘ সময় ধরে এই শহরটি নিয়ে দুটি দেশের মধ্যে সংঘাত চলে আসছে। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে এই স্বীকৃতি দিল। এর প্রতিবাদ জানিয়েছে আরব ও ইসলামি বিশ্ব। এর সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররাও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা