সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দিল্লি জামে মসজিদকে মন্দির দাবি বিজেপি নেতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি নেতা বিনয় কাটিয়ার দুর্নাম আজকের নয়। উত্তর প্রদেশের রাজ্যসভার সদস্য বিনয় উত্তপ্ত ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের জন্য পরিচিত।

সম্প্রতি, দিল্লি জামে মসজিদের স্থানে আগে যমুনা দেবির মন্দির ছিল এমন মন্তব্য করে তিনি যেন ভিমরুলের চাকেই ঢিল মারলেন।

কাটিয়ার দাবি, ভারতে প্রায় ৬ হাজার স্থান আছে যেগুলো মোঘল শাসকদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দিল্লি জামে মসজিদ মূলত যমুনা দেবির মন্দির ছিল, তাজমহল যেমন ছিল তেজো মহালয়া।

ভারতের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই দাবি করেন বিনয়।

এর আগেও ভারতের বেশ কিছু আইনপ্রণেতা মুসলমানদের জন্য তাৎপর্যপূণ স্থাপনায় আগে হিন্দুদের পবিত্র স্থাপনা ছিল এমন মন্তব্য করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিলেন।

বিনয় কাটিয়ার সর্বশেষ মন্তব্য যেন সে পালে হাওয়া দিয়েছে। বিশেষ করে বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞের ২৫ বছর পূর্তির পরদিনই এমন মন্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমেও সমালোচনা হয়েছে।

ভারতের রাজনীতিবিদদের একটি অংশ মুসলিম শাসকদের দ্বারা হিন্দুরা লুণ্ঠনের শিকার হয়েছিল দাবি করে, দখলকৃত বিভিন্ন স্থাপনা উদ্ধারের কথা বলে আসছে। বিনয়ে মন্তব্য এর সবশেষ সংযোজন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা