সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থানাতেই ফুলশয্যা হল তাদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের শুরু বছর পাঁচেক আগে। কিন্তু পরিবারের আপত্তি তাতে। পরিবার উপেক্ষা করে ছেলের হাত ধরে বেরিয়ে যাওয়ারও উপায় নেই। বয়স যে তখন সবে ১৩ বছর।

পাঁচ বছর ধরে সম্পর্ক টিকিয়ে রাখার পর গত বৃহস্পতিবার তারা বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর থেকেই মেয়ের পরিবার থেকে নানা রকম হুমকি আসতে শুরু করে। ভয়ে ফুলশয্যা ছেলের বাড়িতে না করে থানাতেই করেন ওই নবদম্পতি।

দেবাদৃতা ও বুবাই দম্পতি ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার বাসিন্দা। স্থানীয়রা বলছেন, দু’জনের পরিবারের মধ্যে অর্থনৈতিক কাঠামোতে অনেক পার্থক্য রয়েছে।

ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন বুবাই এবং দেবাদৃতার বাবার রয়েছে লিফটের ব্যবসা। বুবাইয়ের সঙ্গে মে,য়ের বিয়ে কোনোভাবেই মেনে নিচ্ছেন না দেবাদৃতার বাবা চিন্ময় শীল।

পুলিশের কাছে দেবাদৃতা জানিয়েছে, সম্পর্কটা নষ্ট করে দিতে গত পাঁচ বছরে বাবা-মা তার ওপর অমানসিক নির্যাতন চালিয়েছে।

তিনি আরও জানান, ১৮ বছর বয়স না হওয়ার কারণে বাড়ি ছাড়তে পারছিলাম না। ১৮ বছর পূর্ণ হয়েছে দু’মাস হল। বুধবার রাতে বাবা-মা আমাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয়। বুবাইকে বিষয়টি জানানোর পরের দিন দু’জনে বিয়ে করি।

বিয়ের বিষয়টি জানার পর থেকেই পরিবারের লোকেরা হুমকি দিতে শুরু করলে থানায় চলে আসার কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা