সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন লঙ্ঘনের অভিযোগ : সৌদিতে ১ লাখ ২০ হাজার প্রবাসী গ্রেফতার

news-image

সৌদি আরবে শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক লাখ ১৯ হাজার ৮৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবে চলমান ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানের আওতায় গত এক বছরে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ হাজার ৭৭০ জনকে অভিবাসন আইন লঙ্ঘন, ১৯ হাজার ৭০৯ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ৩০ হাজার ৯৫৬ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং এক হাজার ৪২৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার জন্য গ্রেফতার করা হয়েছে।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেন, ২১ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়।

এর আগে গত সপ্তাহে মক্কা থেকে একই অভিযোগে ২৯৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে আসির থেকে ৪৩৮ জন, রিয়াদ থেকে ১০৪ জন, আলখোবার থেকে ১৬১ জনকে গ্রেফতার করা হয়।

সূত্র: আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা