,

পাকিস্তানের কলেজে তালেবান হামলা, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশওয়ারে একটি কলেজে তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত নয় জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন কর্মী।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ভোরের দিকে হামলাকারীরা বোরকার পরে এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউটে প্রবেশ করে তাণ্ডব চালায়।

হামলাকারী অন্তত তিনজন ছিলেন বলে জানায় বিবিসি। ক্যাম্পাসের ভেতর অন্তত একটি বিস্ফোরণে আওয়াজ পাওয়া গেছে।

সেনা ও পুলিশের যৌথ বাহিনী দুই ঘণ্টার অভিযানে হামলাকারী সবাইকে হত্যা করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করা হয়েছে।

পেশওয়ার পুলিশ প্রধান তাহির খান বলেন, বোরকার আড়ালে নিজেদের লুকিয়ে বন্দুকধারীরা একটি অটো-রিকশায় করে কলেজের সামনে আসে এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে ক্যাম্পাসে প্রবেশ করে।
আহত এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, সাধারণত কলেজের ছাত্রাবাসে প্রায় চারশ শিক্ষার্থী থাকে। কিন্তু লম্বা ছুটি পড়ায় অনেকেই বাড়িতে চলে গেছে। এখন ১২০জনের মত ছাত্র এখানে আছে।

“আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎই গুলির শব্দ শুনতে পাই। কয়েক সেকেন্ডের মধ্যে আমি উঠে পড়ি এবং দেখি সবাই দৌড়াচ্ছে আর ‘তালেবান হামলা করেছে’ বলে চিৎকার করছে।”

হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসক শেহজাদ আকবর বলেন, “আমাদের এখানে আনা আহতদের মধ্যে ছয় জন মারা গেছে, ১৮ জনের চিকিৎসা চলছে। খাইবার টিচিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে, সেখানে চিকিৎসা চলছে ১৭ জনের।

২০১৪ সালের ডিসেম্বরে পেশওয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় ১৩৪ শিশু শিক্ষার্থী নিহত হয়।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি