সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আবারও শক্তিশালী ভূমিকম্প

news-image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। কেরমান শহরে জনসংখ্যা আট লাখ ২১ হাজার।

এর আগে গত ১০ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া যায়।

২০১৭ সালে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ভূমিকম্পের মধ্যে সবচেয়ে ভয়াবহ আখ্যায়িত ওই বিপর্যয়ে ইরান ও ইরাকে নিহত হয় ৪০০ জনের বেশি মানুষ। এ ঘটনায় আহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা