সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোপুরি ধ্বংস করা হবে উত্তর কোরিয়ার সাম্রাজ্য : যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ছে যুক্তরাষ্ট্র।

নতুন করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানায় ওয়াশিংটন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, উত্তর কোরিরার গতকালের পদক্ষেপ বিশ্বকে যুদ্ধের দিকে ধাবিত করছে। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে কোনো ভুল করা যাবে না। উত্তর কোরিয়ার সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং-উনকে ‘পাগলা কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশটির বিরুদ্ধে নতুন করে ‘বড় ধরনের’ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন।খবর এএফপি’র।

বুধবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি প্রায় ৯৪০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত হানে। যার সর্বোচ্চ উচ্চতা ছিল ৪ হাাজর ৫০০ কিলোমিটার। উত্তর কোরিয়ার দাবি, আগের ক্ষেপণাস্ত্রের উন্নত রূপ এটি। ১৩ হাজার ০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা