সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমিতাভের চেয়ে মোদিকে ভালো অভিনেতা বললেন রাহুল

news-image

অান্তর্জাতিক ডেস্ক : সময় যত এগিয়ে আসছে ভারতের গুজরাট রাজ্যের নির্বাচনের প্রচারের বহর ততই বাড়ছে। লড়াই যথারীতি বিজেপি-কংগ্রেসের মধ্যেই।যুদ্ধক্ষেত্রে পৌঁছে গিয়েছেন দুই দলের দুই প্রধান, নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। প্রচার যুদ্ধে কেউ কাউকে সুচাগ্র মেদিনী ছাড়তে নারাজ। এর মধ্যেই চলছে কটাক্ষ-পালটা কটাক্ষের পালা।সেই রীতি অব্যাহত রেখেই বুধবার প্রধানমন্ত্রীকে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের থেকেও ভাল অভিনেতা বলে কটাক্ষ করলেন রাহুল।

এদিন সৌরাষ্ট্রে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন রাহুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চোখের জল ফেলতে সময় লাগে না। অমিতাভ বচ্চনকে তাও ক্যামেরার সামনে চোখের জল ফেলতে কনট্যাক্ট লেন্স পরতে হয় মোদিজির তাও পরতে হয় না।

নোট বাতিলের কয়েকদিন পর মোদির চোখে জল ছিল। বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে কালো টাকা না ফিরলে আপনারা প্রকাশ্যে নরেন্দ্র মোদিকে ফাঁসি দিতে পারেন। তার আগেই তার চোখে ফের জল আসবে বলে জানান কংগ্রেস সহ-সভাপতি।

গুজরাটে ভোটে অন্যতম হাতিয়ার কৃষক-কূল। যাঁদের বেশিরভাগই হার্দিক প্যাটেলের নেতৃত্বে পতিদার আন্দোলনে যুক্ত। প্রচারে তাই কৃষকদের স্বার্থ তুলে আনতেও ভুললেন না রাহুল।

কেন্দ্রকে নিশানা করে রাহুল বলেন,কংগ্রেসের সময় কৃষকদের থেকে তুলো কেনা হত ১২০০ টাকা করে। মোদি তখন তা ২০০০ টাকা করার দাবি তুলেছিলেন। কিন্তু এখন সেই তুলে কেনা হয় মাত্র ৮০০ টাকায়। এর বিরুদ্ধেই ‘গুজরাট মাঙ্গে জবাব’ নামে সামাজিক ক্যাম্পেনের সূচনা করেন রাহুল।

এদিকে রাহুলের সোমনাথ মন্দির দর্শন নিয়েও বিতর্ক তুঙ্গে। বিজেপির অভিযোগ, মন্দিরে দর্শনার্থীদের জন্য নির্ধারিত খাতায় নিজেকে অ-হিন্দু বলে উল্লেখ করেছেন রাহুল। যদিও কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ এস সুরজেওয়ালা জানান, ‘রাহুল ভিজিটার্স বুকে লিখেছেন। যে রেজিস্ট্রারের কথা হচ্ছে তা রাহুলকে দেওয়াই হয়নি। তাতে তার স্বাক্ষরও নেই। রাহুল গান্ধী কেবল হিন্দুই নন যজ্ঞোপবিত ধারণ করা হিন্দু। রাজনীতির স্বার্থে বিজেপি এতটা নিম্নস্তরে নামা উচিত হয়নি।’

বাদ-বিবাদে এভাবে জমে উঠেছে গুজরাট নির্বাচনের তরজা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা