,

মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মিয়ানমারের পথে রওনা দিয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে রোমের ভ্যাটিকান সিটি ছাড়েন তিনি। সোমবার তার মিয়ানমারে পৌঁছানোর কথা রয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে তীব্র ধর্মীয় উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠেয় তার এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। খবর এএফপির।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানোর জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে।

এ অঞ্চলে ব্যাপক দমনপীড়ন চালানোয় বিগত তিন মাসে ছয় লাখের বেশী রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

খবরে বলা হয়, সফরকালে ফ্রান্সিস মিয়ানমারের ক্ষমতাধর সেনাপ্রধান মিন অং হলাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তার নোবেল বিজয়ী বেসামরিক নেত্রী অং সান সু চির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে সাত লাখ ক্যাথলিক অনুসারি রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। মিয়ানমারের জনসংখ্যা ৫ কোটি ১০ লাখ।

এদিকে মিয়ানমার ও বাংলাদেশ সফরের প্রাক্কালে ফ্রান্সিস টুইটারে সবার প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে