,

ভারতে বাস করা মুসলিমরা বাবরের নয়, রামের বংশধর : বিজেপি নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতে বাস করা মুসলিমরা বাবরের নয়, রামের বংশধর। উভয়ের ধর্মীয় রীতি ভিন্ন হলেও তাদের পূর্বপুরুষ একই’ বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।

রোববার যোধপুরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মুসলিমদের সম্পর্কে বিতর্কিত এ মন্তব্য করেন।

তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য শিয়া ও সুন্নিদের এগিয়ে আসা উচিত এবং সেখানে গ্র্যান্ড রামমন্দির নির্মাণ হওয়া উচিত বলে মন্তব্য করেন।

এদিকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। রোববার পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার জৈন এ ঘোষণা দেন।

২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে রামমন্দির নির্মাণকাজ শুরু হবে বলে তিনি ঘোষণা দেন। মন্দিরের প্রশাসনিক কাজে শুধু হিন্দুদেরই নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। খবর পার্সটুডের।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে