,

পাকিস্তানে কয়েকটি টিভি চ্যানেলসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধ

news-image

পাকিস্তানে কয়েকটি টিভি চ্যানেলসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে৷ ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷ সেই সঙ্গে কোনো টিভি চ্যালেন আন্দোলনরতদের দমনে নিরাপত্তাবাহিনীর অপারেশন লাইভ সম্প্রচার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নবী মুহাম্মদ সা.কে অবমাননার প্রতিবাদে অবস্থানরত ধর্মঘটকারীদের দমনের অংশ হিসেবে এ সিন্ধান্ত নেয়া হয়েছে৷ জিও নিউজের খবরে বলা হচ্ছে, ইতোপূর্বেই পাকিস্তানের বেশ কিছু টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে৷ ফলে বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলো৷ সরকার সে পথ বন্ধ করে দেয় সরকার৷

এদিকে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর পাক টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া ভালো ফল বয়ে আনবে না৷ বরং এতে মানুষের মাঝে ভুল বার্তা ছড়ানোর আশংকা রয়েছে৷ তিনি বলেন, মানুষ শোনা কথায় কান দেবে৷ এতে করে পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ মিডিয়া বন্ধ করে দেয়া কখনোই সমাধানের পথ হতে পারে না৷

সূত্র : জিও টিভি উর্দু

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে