বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক

attack===ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার সিরিয়ালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ওসি, সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রোববার দুপুরে সরাইলে এই ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালকে কেন্দ্র করে চেয়ারম্যান গোষ্ঠীর চালক রুক্কু মিয়া ও আশ্রাফ আলীর গোষ্ঠীর চালক লিটন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারের পর আশ্রাফ আলীর লোকজন চেয়ারম্যান বাড়ির লোকজনের ওপর হামলা চালায়।

এরই জের ধরে রোববার দুপুর ১২টায় মাইকে ঘোষণা দিয়ে মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অর্ধশতাধিক রাউণ্ড টিয়ারশেল ও শর্ট গানের গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে ১০/১২টি দোকানপাট ব্যাপক ভাংচুর চালায় উভয়পক্ষের লোকজন।

আহত বাহাউদ্দিন (২৬), সাইফুল (২২), নাজমুল (২৫), শামসুল হক (৩৫), এমদাদুল (২০), নান্নু মিয়া (৩০), কবির মিয়া (২০), শাহ আলম (২৮), আলামিন (২৫), আরশাদ (২৮), ধন মিয়া (৩৫) ও মনু মিয়া (৩৩) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদসহ সাত পুলিশ সদস্য আহত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক