বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ সমস্যার সমাধানে পেয়ারা পাতার চা

 

লাইফস্টাইল ডেস্ক : পেয়ারা সকলের পছন্দের একটি ফল। এবং এর পুষ্টিগুণও অনেক-এটা সকলেরই জানা। কিন্তু পেয়ারা পাতার গুণ সম্পর্কে জানা আছে কী? পেয়ারা পাতার গুণও কিন্তু কম নয়। বিশেষ করে চায়ের ক্ষেত্রে।চায়ের মধ্যে কচি পেয়ারা পাতা ফুটিয়ে খাওয়ার রেওয়াজ রয়েছে মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশে। পুষ্টিবিদদের মতে, পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন সি। এছাড়াও এমন অনেক উপাদান রয়েছে যা আমাদের নানাবিধ রোগ সারাতে কাজে লাগে।

tea1472090504

* ডায়রিয়া:‌ এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নির্মূল করার ক্ষমতা রাখে পেয়ার পাতার চা। পেটের ব্যথাও কমায়।

* কোলেস্টেরল:‌ একটি গবেষণায় দেখা গেছে, পেয়ারা পাতার চা আট সপ্তাহ খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

* ডায়াবেটিস:‌ পেয়ারা পাতাকে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যায়। খাওয়াদাওয়ার পর পেয়ারা পাতার চা খেলে রক্তের দু‌ই ‌ধরনের সুগার- সুক্রোজ এবং মেলাটোজ নিয়ন্ত্রণে থাকে।

* ওজন হ্রাস:‌ জটিল শ্বেতসারকে ঝরাতে সাহায্য করে পেয়ারা পাতায় থাকা উপাদান। তাই পেয়ারা পাতার রস বা চা খেতে পারেন।

* সর্দি-কাশি:‌ পেয়ারা পাতা ভিটামিন সি এবং আয়রনে সমৃদ্ধ। সর্দি-কাশিতে শ্লেষ্মা কমাতে পেয়ারা পাতার চা কিংবা পেয়ারা পাতা ফুটানো পানি দিয়ে কুলকুচি উপকারী।

* দাঁত ব্যথা:‌ পেয়ারা পাতার চা দাঁত ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার মতো রোগ সারাতে পারে। পাতা বাটা পেস্ট করে দাঁত মাজলেও উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ