,

লবণ খুশকি দূর করে!

 

লাইফস্টাইল ডেস্ক :খুশকি দূর করতে কত কিছুই তো ব্যবহার করলেন, এবার লবণ ব্যবহার করে দেখুন! এই উপাদানটি খুব সহজেই আপনার মাথার তালুর খুশকি দূর করবে। তবে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে, শুষ্ক ত্বকে খুশকি বেশি হয় আর তৈলাক্ত ত্বকে থাকেই না। প্রকৃতপক্ষে, শুষ্ক ও তৈলাক্ত, দুই ধরনের ত্বকেই খুশকি থাকে। শুষ্ক ত্বকে খুশকি বেশি থাকলেও সহজেই দূর হয়, আর তৈলাক্ত ত্বকের খুশকি কম হলেও সহজে যেতে চায় না।

লবণ-খুশকি-দূর-করে

শুষ্ক ও তৈলাক্ত—দুটো ত্বকেরই খুশকি দূর করায় লবণ বেশ উপকারী। এটি স্ক্রাব হিসেবে মাথার তালুতে ব্যবহার করুন। কারণ খুশকি একেবারে দূর করতে চাইলে মাথা ধুয়ে পরিষ্কার করা ছাড়াও ত্বকের মরা কোষ দূর করা জরুরি।

লবণ দিয়ে কীভাবে মাথার তালুর খুশকি দূর করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।

যা যা লাগবে

লবণ ও মাইল্ড শ্যাম্পু।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে চুল ও মাথার তালু পানি দিয়ে ভিজিয়ে নিন। এবার হাতে সামান্য শ্যাম্পু নিয়ে এর মধ্যে লবণ মিশিয়ে মাথার তালুতে হালকাভাবে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। পুরো চুলে লবণ না লাগানোই ভালো। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। দেখবেন, খুশকি একেবারে দূর হয়ে যাবে। আপনি যদি চান খুশকি বারবার ফিরে না আসুক, তাহলে প্রতি সপ্তাহে একদিন লবণ দিয়ে মাথার তালুতে স্ক্রাবিং করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে