বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক কাঁদলে কী করবেন না

photo-1471244798নিউজ ডেস্ক : পুরুষ মানুষ আবার কাঁদে নাকি! এমন কথা হরহামেশাই নারীদের মুখে শোনা যায়। তাঁদের ধারণা, বিষয়টি একেবারই অবাস্তব। সত্যিই কি তাই? না, এটা একেবারেই ভুল ধারণা। পুরুষরাও কাঁদে। তবে আপনি যদি সেই কান্নার মুহূর্তে উপস্থিত থাকেন, তাহলে ভুলেও কিছু কাজ করবেন না। কারণ, ওই মুহূর্তে আপনার ভুল আচরণের কারণে প্রেমিক আরো বেশি কষ্ট পেতে পারে। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকা একবার দেখে নিতে পারেন।

১. ‘তুমি কি কান্না করছ?’ প্রেমিকের চোখে পানি দেখলে এই কথা ভুলেও বলবেন না। আপনি এই প্রশ্ন করলে সে খুবই বিব্রতকর অবস্থায় পড়বে। এর পর থেকে সে তার নিজের অনুভূতি আপনার কাছে প্রকাশ করতে চাইবে না।

২. ‘আরে এটা কিছু না, বিষয়টা ভুলে যাও’—এ ধরনের কথা শুনলে প্রেমিক ভাববে, আপনি তাঁর অনুভূতিকে পাত্তা দিচ্ছেন না। আপনার সামনে কেঁদে ফেলার কারণে নিজেকে বোকা মনে করবে।

৩. এ মুহূর্তে তাঁর পাশে চুপচাপ বসে থাকবেন না। তাঁর সমস্যা কোথায়, এটা বোঝার চেষ্টা করুন। পারলে সমাধান করার চেষ্টা করুন, না হয় তাঁর হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন।

৪. প্রেমিকের কান্না থামানোর জন্য কথা ঘোরানোর চেষ্টা করবেন না। এতে তিনি আরো বিরক্ত হতে পারেন। কারণ, বিষয়টি তাঁর জন্য অনেক কষ্টদায়ক বলেই তিনি কাঁদছেন। তাই কোনোভাবেই অবহেলার চেষ্টা করবেন না।

৫. এ সময় ভুলেও ঝগড়া করবেন না। আপনার হয়তো ভালো না-ও লাগতে পারে, কিন্তু আপনার প্রেমিকের কাছে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তাই অযথা তর্ক করে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত