বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুম্বনে দক্ষতা সম্পর্ককে নিয়ে যাবে ভিন্ন মাত্রায়

25250-boroঅনলাইন ডেস্ক : চুম্বনে দক্ষতা আপনার সম্পর্ককে নিয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। আর এ কাজটি করার জন্য আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে যদি দক্ষতা প্রয়োজন হয় তাহলে কিছু বিষয়ে অনুশীলন করতে হবে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. নিয়ন্ত্রণঃ-
চুম্বনে দক্ষ হওয়ার জন্য সবার আগে নিজের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়াতে হবে। কোন পর্যন্ত এগোনো যাবে এবং কোথায় থামতে হবে সে বিষয়গুলো জানা থাকতে হবে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারালে আপনি কখনোই এ বিষয়ে দক্ষ হতে পারবেন না।

২. কথা বলুনঃ-
যোগাযোগের গুরুত্ব কখনোই শেষ হয়ে যায় না। একেবারে মৌনতার মাঝেও প্রয়োজন হয় পারস্পরিক বোঝাপড়া। আর এ জন্য আপনার সঙ্গীর কাছ থেকে জেনে নিতে হবে তার যাবতীয় সুবিধা-অসুবিধা। কোন পর্যায়ে আপনার কী করতে হবে তা নির্ভর করবে আপনার সঙ্গীর সুবিধা-অসুবিধার ওপর। আর এ বিষয়টি জানার জন্য কথা বলে নিতে হবে আগেই।

৩. মনঃসংযোগঃ-
মনোযোগ ছাড়া কোনো কাজ ভালোভাবে করা সম্ভব হয় না। আর এ বিষয়টি চুম্বনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার সঙ্গীর প্রতি মনোযোগ দিন। কতখানি গাঢ় করে চুম্বন দিলে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা ভালোভাবে বুঝে নিন।

৪. অনুশীলনঃ-
অনুশীলনের মাধ্যমে যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। চুম্বনে অনুশীলনের জন্য আপনাকে যে একজন সঙ্গী খুঁজে বের করতে হবে এমন কোনো কথা নেই। আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে এ অনুশীলন করতে পারবেন। আর অনুশীলনের মাধ্যমেই মিষ্টি চুম্বনে অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন।

৫. রোমান্টিক হোনঃ-
রোমান্টিকতাহীন চুম্বন কোনো আকর্ষণ বহন করবে না। তাই সবার আগে রোমান্টিকতা শিখুন। শুধু চুম্বন নয়, তার আগে নিজের আকর্ষণও বাড়াতে হবে। এ ছাড়া কোথায় কোন পরিস্থিতিতে চুম্বন করবেন, তার ওপরও বহু বিষয় নির্ভর করবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন।

৬. আঘাত নয়ঃ-
চুম্বনের সময় আপনার সঙ্গী যদি আঘাত পায় তাহলে তাতে মূল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। এ কারণে সতর্ক থাকতে হবে যেন আপনার সঙ্গী আঘাত না পায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত