বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে বসবেন আপনার অফিসের চেয়ারে?

25128-boroঅনলাইন ডেস্ক : আপনি যে চেয়ারে বসে কাজ করেন, আপনি হয়তো জানেনই না সে আপনার অজান্তে আপনার কত বড় ক্ষতি করে দিচ্ছে।

অনেকে দিনের প্রায় গোটা সময়ই অফিসে বসে কাজ করেন। কিন্তু যে চেয়ারটায় বসেন, সেটা কি আদৌ আপনার জন্য ঠিকঠাক? আর সেটা ঠিকঠাক না হওয়ার কারণে, একটানা দীর্ঘ সময় ভুল দেহভঙ্গিতে থাকছেন আপনি। যা থেকে ঘাড় বা পিঠে ব্যথা হচ্ছে। তাই এখনই সতর্ক না হলে আগামীতে তা আরও বাড়বে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে বসবেন অফিসের চেয়ারে?

১. চেয়ার-টেবিলের উচ্চতা এমন হতে হবে, যেন বসে আরাম হয়। ঘাড় বাঁকিয়ে বা নিচু করে দীর্ঘ সময় কাজ করা ঠিক নয়। উচ্চতা অনুযায়ী উঁচু চেয়ার অথবা নিচু টেবিল বেছে নিন।

২. চেয়ার-টেবিল বদলানো যদি একান্তই সম্ভব না হয় তবে টেবিলে রিডিং বোর্ড অথবা উঁচু কোনও বোর্ড বা বই রেখে সেটির উপরে অফিসের কাগজ বা ফাইল রেখে কাজ করা যেতে পারে।

৩. গদিওয়ালা চেয়ারে বসে কাজ করার সময় মেরুদণ্ড বাঁকা হয়ে থাকতে পারে, বিশেষ করে গদি পুরানো হলে সমস্যা বেশি হয়। তুলনায় কাঠ বা প্লাস্টিকের তৈরি চেয়ার শরীরের জন্য ভাল।

৪. গাড়ির সিটে বসলে যেমন ঘাড়ের পিছনের অংশে ভারসাম্য রাখা যায়, অফিসের চেয়ারেও তেমন ব্যবস্থা থাকলে ভাল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থাকে না।

৫. একটানা বসে কাজ করার সময় মাঝেমধ্যে পা রাখার জন্য টেবিলের নিচে কাঠের তক্তা রাখা দরকার। বিশেষ করে, দীর্ঘক্ষণ বসে থাকলে যাদের পা ফুলে যায়, তাদের এই পদ্ধতি নেওয়া একান্ত দরকারি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ