,

ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে দেখুন জাদু

 

 

লাইফস্টাইল ডেস্ক :কখনো খেয়াল করেছেন ঘুম থেকে জেগে উঠার পরই আপনার মুখটা কেমন ফোলা ফোলা থাকে। এর কারণ যখন ঘুমাই তখন আমাদের মুখের কোষগুলো পুনরুজ্জীবিত হয়, এবং মুখের লোমকূপ ঢেকে যায়। যার ফলে সেটা খানিকটা ফোলা ফোলা দেখায়। ভাববেন না, এমন ত্বক পাওয়া শুধু সকালেই সম্ভব। সারাদিন এমনই ত্বক পেতে আপনার দরকার ঠাণ্ডা পানি।

cold-700x336

মুখ ধোয়ার জন্য অনেকেই বেছে নেন গরম পানি। হালকা গরম পানিতে মুখ ধোওয়া অনেক বেশি উপকারী বলেই মনে করেন অনেকে। কিন্তু ঠাণ্ডা পানিতে মুখ ধোওয়ার জাদু আপনি আপনার ত্বকেই টের পাবেন। জেনে নিন ঠাণ্ডা পানিতে মুখ ধোয়ার কিছু উপকারিতা।

ঠাণ্ডা পানিতে মুখ ধুলে সেটা মুখের খুলে যাওয়া লোমকূপ বন্ধ করতে সাহায্য করবে। ফলে ত্বকে ময়লা জমবে কম। তাই হালকা গরম পানি দিয়ে মুখ ধোয়ার পরও চেষ্টা করুন মুখে ঠান্ডা পানির ছিটা দিতে। খোলা লোমকূপ অনেকটাই বন্ধ হয়ে যাবে। শুধু তাই না চোখটাও একটু স্বস্তি পাবে।

বলিরেখা রোধ করতেও ঠাণ্ডা পানির জুড়ি মেলা ভার। ঠাণ্ডা পানি এ্যান্টি রিঙ্কেল ক্রিম হিসেবে খুব ভালো কাজ করে। ত্বক পরিচ্ছন্ন ও তরুণ দেখাতে ঠাণ্ডা পানির বিকল্প নেই। মুখ পরিষ্কার করতে নিয়মিত ঠাণ্ডা পানি ব্যবহার করুন। দেখবেন ত্বকের বয়স বাড়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে, সঙ্গে বলিরেখাও কমছে।
মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দেয়ার আর একটি সুবিধা হলো এটা ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে রক্ষা করে। ঠাণ্ডা পানি সূর্যের আলোর প্রভাবে খুলে যাওয়া লোমকূপ বন্ধ করে ত্বককে আরো টানটান করে, পাশাপাশি সেই টানটান ত্বক স্থায়ী হতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে