,

রুক্ষ ত্বকের সমস্যা সমাধানে গাজরের রস ও হলুদ

 
লাইফস্টাইল ডেস্ক :অনুজ্জ্বল, মলিন ও রুক্ষ ত্বকের সমস্যা সমাধানে গাজরের রস ও হলুদ খুবই উপকারী। এই প্রাকৃতিক উপাদান দুটি ত্বকের নানা সমস্যার সমাধান করে। তাই সুস্থ ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত এই প্যাক ব্যবহার করুন।কীভাবে ত্বকে এই উপদান দুটি ব্যবহার করবেন এবং এটি ত্বকের জন্য কতটা উপকারী, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন:

lifestyle-700x336

* যা যা লাগবে
গাজরের রস তিন টেবিল চামচ ও হলুদ বাটা দুই চা চামচ।

* যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে গাজরের রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* কার্যকারিতা
* এ দুটি উপাদানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা ত্বকের কোষে পুষ্টি যোগাতে সাহায্য করে। এর ফলে ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।
* উপাদান দুটিতে ভিটামিন ‘এ’ ও বেটা ক্যারোটিন রয়েছে, যা ত্বকের কালচে দাগ দূর করে।
* এগুলো ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে।
* প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে এই উপাদান দুটি বেশ কার্যকর। এ ছাড়া এটি সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে।
* এই প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখে, যা ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।
* এই উপাদানের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে। এ ছাড়া এটি লোমকূপের মুখের ময়লাও দূর করে ত্বকে পরিষ্কার রাখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে