বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞানের মতে, এটাই প্রেমে পড়ার আসল সময়

are-you-failed-in-love-from-dhaka-city-guideনিউজ ডেস্ক : প্রেমে পড়ার মতো এই জটিল বিষয়টি মস্তিষ্ক থেকে হৃদয়ে এবং হৃদয় থেকে মস্তিষ্কে আসা-যাওয়া করে।

প্রেমে পড়া— সবচেয়ে সুন্দর মুহূর্তগুলির মধ্যে অন্যতম। প্রেমে পড়লে চারপাশের সবকিছুকেই ভারি সুন্দর বলে মনে হয়। প্রতিদিন অনেক মানুষই চোখে পড়ে, কিন্তু তাঁদের মধ্যে কোনও একজন পুরুষ বা নারীই পারেন আপনার মুখে হাসি ফোটাতে।

কিন্তু, কখনও কি ভেবে দেখেছেন, ঠিক কবে, কখন আপনি প্রেমে পড়েছেন? প্রেমে পড়তে আপনার কত সময় লেগেছে?

সাইরাকিউস ইউনিভার্সিটির ২০১০ সালে একটি স্টাডিতে দেখা গিয়েছে, এক সেকেন্ড-এরও কম সময়ে আমাদের শরীর থেকে অক্সিটেসিন, অ্যড্রিনালিন, ভাসোপ্রেসিন এবং ডোপামাইন প্রভৃতি হরমোন নিঃসৃত হয়ে তা ব্রেনের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এই স্টাডি অনুযায়ী, এই পদ্ধতিটি ঘটতে এক সেকেন্ডের এক-পঞ্চমাংশ সময় লাগে, যা চোখের পলক ফেলার চেয়েও দ্রুত।

একটা দ্বন্দ্ব থেকেই যায় যে, হৃদয় না মস্তিষ্ক— কোন অঙ্গটি প্রেমে পড়ার ক্ষেত্রে প্রকট? এর উত্তরে বলা হয় যে উভয় অঙ্গই এক্ষেত্রে সমান ভুমিকা পালন করে। প্রফেসর স্টিফেন অর্টিগু— যিনি এই স্টাডির মুখ্য, তাঁর মতে প্রেমে পড়ার মতো এই জটিল বিষয়টি মস্তিষ্ক থেকে হৃদয়ে এবং হৃদয় থেকে মস্তিষ্কে আসা-যাওয়া করে।

এও বলা হয়ে থাকে, প্রেমে পড়ার ফলাফল অনেকখানি ড্রাগের নেশার মতো। প্রাথমিক ক্ষেত্রে এর নেশা অনেকটা কোকেন-এর মতো। ভাবুন একবার!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত