বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পণ চাওয়ায় বাসররাতে নববধূর কাণ্ড!

biye-31-07-16লাইফস্টাইল ডেস্ক : ধুমধাম করে বিয়ে। বিয়েতে কনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ পণও দেয়া হল। কিন্তু স্বামীর আরও পণ দাবি। তাও আবার বাসররাতে নববধূর কাছে।
আর তাতেই ঘটে গেল বিপত্তি। রেগে গিয়ে ওই স্বামীকে তালাকই দিয়ে দিলেন তরুণী।
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে।
ভারতীয় গণমাধ্যমের খবর, দিন কয়েক আগেই ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় মুহাম্মদ আরিফ নামে এক যুবকের। বিয়ের সময় তরুণীর বাড়ি থেকে প্রচুর টাকা খরচও করা হয়। সঙ্গে দেয়া হয় পণও।
কিন্তু, তারপরও বিয়ের দিন রাতে নববধূর কাছে নতুন করে আরও পণ দাবি করেন আরিফ। আর তাতেই ঘটে যায় বিপত্তির।
পঞ্চায়েতে নালিশ জানানোর পাশাপাশি নিজের বাড়িতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। অবশেষে ডাকা হয় সালিশি সভা। আর সেখানেই ফোন করে সরাসরি তালাক দিয়ে দেন তিনি। পঞ্চায়েত সদস্যরাও তার কথাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন।
১৯ বছর বয়সী ওই তরুণী এমন কাণ্ড ঘটিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। এটা বলা যায় যে, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত