বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটপট মেকআপ তোলার উপায়

model-meghla20160804153234-700x336নিজস্ব প্রতিবেদক : সাজগোজ ছাড়া কোথাও যাবার কথা তো ভাবাই যায় না। তবে ঘুরতে যাবার থেকে ঘুরে আসার পর সবচেয়ে বেশি বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। ঘুরেফিরে এসে যদি দেখেন বাসায় মেকআপ তোলার রিমোভার নেই তখন ঠিক কেমন লাগতে পারে ধারণা করুন। তবে এই সমস্যার সমাধান আছে আপনার ঘরেই। ঘরোয়া কিছু টিপস জানা থাকলে আপনিই ঘরে বসে ঝটপট বানাতে পারবেন রিমোভার। চলুন জেনে নেই উপায়সমূহ।
নারিকেল তেল
অনেক রকম উপায়ে নারিকেল তেল ব্যবহার করা যায়। স্বাস্থ্যের জন্য নারিকেল তেল খাওয়াটা যেমন উপকারী তেমনি ত্বক ও চুলের যত্নের জন্যও তা কাজে আসে। মেকআপ রিমোভার হিসেবেও নারিকেল তেল দারুণ। বেশ কিছুটা নারিকেল তেল মুখে মেখে নিন, মেকআপ গলে উঠে আসবে। এটা ওয়াটারপ্রুফ মাসকারার মতো কঠিন মেকআপ তুলতেও সহায়ক। এটা আপনার ত্বককে ময়েশ্চারাইজ করার কাজটাও করে থাকে। বেবি অয়েলও ব্যবহার করতে পারেন একইভাবে।
ময়েশ্চারাইজার
খুব দ্রুত মেকআপ তোলার জন্য সারা মুখে আপনার প্রিয় ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন মেখে নিন। এবার টিস্যু দিয়ে মুছে ফেলুন সেটা। কয়েক সেকেন্ডেই মেকআপ উঠে আসবে।
বেবি ওয়াইপ
হাসবেন না, এই পদ্ধতিটি আসলেই কাজ করে! বাচ্চাদের ডায়াপার পাল্টানোর সময়ে যে বেবি ওয়াইপ ব্যবহার করা হয় সেগুলোই আপনার মেকআপ তোলার জন্য কাজে আসবে। বিছানায় বসেই দ্রুত এটা ব্যবহার করে মেকআপ তুলে ফেলতে পারবেন। মেকআপ রিমোভার ওয়াইপও পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।
দুধ
হ্যাঁ, আসলেই মেকআপ তোলার জন্য দুধ ব্যবহার করা যায়। অল্প একটু দুধের সাথে মিশিয়ে নিন কয়েক ফোঁটা আমন্ড অয়েল। ব্যস, একটা কটন বল দিয়ে এটাকে মুখে মাসাজ করে নিন। এরপর মুখ ধুয়ে নিলেই দেখবেন সব মেকআপ উঠে আসছে।
আরও কিছু উপায়ে মেকআপ রিমোভার ছাড়াই আপনি মেকআপ তুলে ফেলতে পারেন-
* হালকা গরম পানিতে একটা ছোট তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিতে পারেন
* তোয়ালেতে একটু মধু আর বেকিং সোডা নিয়ে মুখে মেখে নিলেও মেকআপ উঠে আসে
* মুখে কিছুক্ষণ স্টিম নিয়ে এরপর সাধারণ সাবান দিয়ে মুখ ধুয়ে ফেললেও মেকআপ চলে যাবে

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত