,

রোদ থেকে বাঁচতে আবিষ্কার হয় ছাতা

Umbrellaনিউজ ডেস্ক : বর্ষাকাল মানেই ছাতা। অথচ ছাতার আবিষ্কার কিন্তু একেবারেই বৃষ্টি থেকে বাঁচার জন্য তৈরি হয়নি। বরং ছাতার আবিষ্কার হয়েছে রোদ থেকে বাঁচার জন্য!

আমব্রেলা শব্দটি এসেছে ল্যাটিন ‘আমব্রা’ শব্দ থেকে। এই ‘আমব্রা’ শব্দের অর্থ হলো, ছায়া। সূর্য থেকে রক্ষা পেতে কৃত্রিম ছায়ার জন্যই আবিষ্কার ছাতা কিংবা আমব্রেলার!

কীভাবে ছাতার আবিষ্কার হলো এ নিয়ে অনেকেরই কৌতুহল থাকতে থাকতে পারে। জেনে নেওয়া যাক ছাতার আদ্যপান্ত—
প্রায় তিন হাজার বছর আগে চীনে প্রথম ছাতার আবিষ্কার হয়। জাপানিরা আবিষ্কার করার পর, ছাতার ব্যবহার শুরু করেন, কোরিয়ানরা। তারপর এশিয়ার আরও কিছু দেশ। এরপরই ছাতা পাড়ি দেয় ইউরোপে। রোমানদের কাছে তো ছাতা খুবই পছন্দের এবং প্রিয় হয়ে উঠেছিল। ইউরোপের নবজাগরণের সময়েও ছাতার ব্যবহারের কথা জানা যায়।

চিনে যখন ছাতা আবিষ্কার শুরু হয়, তখন ছাতার ব্যবহার ছিলো শুধুমাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ। পুরুষ কিন্তু ছাতার ব্যবহার শুরু করেছে, অনেক পরে। আর মেয়েদের ব্যবহারের জিনিস হলেও, সব মেয়েরা শুরুর দিকে ছাতার ব্যবহার করতে পারত না। শুধুমাত্র সমাজের সম্ভ্রান্ত এবং আর্থিকভাবে শক্তিশালী পরিবারের নারীরাই ছাতার ব্যবহার করতেন। ছাতা ছিলো সামাজিক প্রভাব, প্রতিপত্তির প্রতীক।

সবচেয়ে বেশি ছাতা তৈরি হয় চীনে। সে দেশের সংজিয়া শহরে পৃথিবীর সবথেকে বেশি ছাতা তৈরি হয়। সেইজন্যই সংজিয়াকে ‘পৃথিবীর ছাতা’ও বলা হয়ে থাকে। গোটা চীনে যত পরিমাণ ছাতা তৈরি হয়, তার ৩০ শতাংশেরও বেশি তৈরি হয় সংজিয়াতেই। শুধু এই শহরেই ছাতার হাজারেরও বেশি কারখানা রয়েছে! এই শহরের একজন ছাতা কর্মচারী সারাদিনে কম করে ৩০০টি ছাতা তৈরি করেন। আরও ভালো করে বললে, তারা প্রতি ঘণ্টায় ৪০টি ছাতা তৈরি করেন গড়ে!

যেহেতু ছাতা ছিলো মেয়েদের ব্যবহারের জিনিস, তাই ছেলেদের এটা ব্যবহার করা হত না। প্রথম প্রকাশ্যে ছাতা ব্যবহার করেছিলেন এক ইংরেজ। নাম জোনাস হানওয়ে। তাকে দেখার পর থেকেই ইউরোপে পুরুষরা ছাতা ব্যবহার করা শুরু করেন।

পুরুষরা ছাতা ব্যবহার করার পর থেকে, এটা আর শুধু রোদ্র থেকে বাঁচার জিনিস রইল না। বরং ছাতাই হয়ে গেল, আত্মরক্ষার অন্যতম অস্ত্র! বুলগেরিয়ার প্রেসিডেন্ট জিওর্জি মারকোভ তো নিজের নিরাপত্তার জন্য ছাতার মধ্যে সরু তরোয়াল লুকিয়ে রাখতেন! দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন