বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজেই পান নরম গোলাপী ঠোঁট

Rosy-Pink-Lips-bg20160730172334নিউজ ডেস্ক : নরম কোমল গোলাপী ঠোঁট প্রতিটি নারীর কাম্য। কিন্তু বিভিন্ন কারণে নারীদের ঠোঁট কালো হয়ে যায়। মূলত ঠোঁট কালো হওয়ার মূল কারণ ধূমপান থাকলে আরও কিছু কারণে ঠোঁট কালো হতে পারে।

এগুলোর মাঝে রয়েছে,সূর্যের আলো, রুক্ষতা, বংশগত ইত্যাদি কারণ যার ফলে ঠোঁট কালো হয়ে যায়। আবার যত্নের অভাবে ঠোঁটের উপরের চামড়া মরে ফেটে কালচে ভাব চলে আসে। এই কালো রুক্ষ ঠোঁট গোলাপী করে তুলতে পারেন ছোট একটি স্ক্রাব ব্যবহার করে। আসুন জেনে নেই কিভাবে সহজেই তৈরি করবেন এই স্ক্রাব।

উপকরনঃ

১ টেবিল চামচ চিনি

১ টেবিল চামচ মধু

কয়েক ফোঁটা অলিভ অয়েল

যেভাবে তৈরি করবেন:

১। মাইক্রোওয়েভে মধু ২০ মিনিট গরম করে নিন।

২। এরসাথে অলিভ অয়েল এবং চিনি ভাল করে মেশান।

৩। প্রথমে ঠোঁট খুব ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে নিন।

৪। একটি টুথব্রাশ দিয়ে ঠোঁট দুটি চক্রাকারে আলতো করে ঘষে নিন। খুব বেশি জোরে ঘষবেন না।

৫। এরপর মিশ্রণটি ঠোঁটে কিছুক্ষণ রেখে দিন।

৬। একটি ভেজা টাওয়াল দিয়ে ঠোঁটটি মুছে ফেলুন।

৭। এরপর ভ্যাসলিন অথবা বাদাম তেল ঠোঁটে লাগান।

এটি প্রতিদিন করুন। এই মিশ্রণটি বেশি তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। এক সপ্তাহ পর্যন্ত এটি ভাল থাকবে।

এই স্ক্রাবটি যেভাবে কাজ করে:

মধু ময়েশ্চার হিসেবে কাজ করে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে ঠোঁটকে রক্ষা করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঠোঁটের রুক্ষতা দূর করে এবং চিনি ভাল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে থাকে যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত