,

জেনে নিন, শরীরের কোথায় তিল থাকলে কী হয়

 
লাইফস্টাইল ডেস্ক :প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা রয়েছে। দীর্ঘ গবেষণার পরেই ভারতের পণ্ডিতেরা এই তত্ত্ব আবিষ্কার করেছেন।

 

mole1470021204

প্রাচ্যের জ্যোতিষশাস্ত্রে তিলের অবস্থানকেও বেশ গুরুত্ব দেওয়া হয়। তিলের অবস্থান থেকেও একজন মানুষের আচার-আচরণ বা প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় বলে মত প্রচলিত আছে। ভবিষ্যতের বেশ কিছু শুভাশুভ পূর্বাভাসও পাওয়া যায় তিল দেখে। চলুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় তিল থাকলে কী হয়।

* মাথার তালুতে তিল নির্মল ভালোবাসার প্রতীক। এরা রসিকও হোন বটে। মাথার ডান দিকে তিল থাকলে তারা হোন খ্যাতিমান, ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন। আবার যাদের মাথার বাম দিকে তিল রয়েছে তারা অর্থের অপচয় করেন এবং বাম দিকের তিল হতাশাপূর্ণ জীবনের সূচক।

* যাদের ভ্রুতে তিল রয়েছে তারা প্রায়ই ভ্রমণ করেন। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়। বাম ভ্রুতে তিল অসুখী দাম্পত্য জীবনের লক্ষণ।

* চোখের পাতায় যাদের তিল রয়েছে তারা সাধারণত সংবেদনশীল হোন। যাদের ডান চোখের পাতায় তিল রয়েছে তারা অন্যদের তুলনায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন।

* যাদের কানে তিল রয়েছে তারা দীর্ঘজীবী হোন।

* নারী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল থাকা সুখী দাম্পত্য জীবনের লক্ষণ।

* নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন ও সুখী হোন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হোন।

* যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসা ভরপুর। এরা কামুকও হতে পারেন।

* ঠোঁটের নীচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে।

* গালে লাল তিল থাকা শুভ। ডান গালে তিল থাকলে প্রাচুর্যপূর্ণ জীবনের সম্ভাবনা।

* যে নারীর থুতনিতে তিল রয়েছে তারা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারেননা। তারা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন।

* ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হোন। যাদের বাম কাঁধে তিল রয়েছে তারা অল্পেতেই রেগে যান।

* যাদের হাতে তিল রয়েছে তারা চালাক চতুর হোন। ডান হাতে তিল থাকলে তারা সাহসী, প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হোন। বাম হাতে তিল থাকলে তারা অনেক বেশি টাকা খরচ করেন। তারা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

* ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাম হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন।

* যাদের তর্জনীতে তিল রয়েছে তারা বিদ্বান, ধনী ও গুণী হয়ে থাকেন। তারা বেশিরভাগ সময়েই শত্রু দ্বারা সমস্যায় জর্জরিত থাকেন।

* বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তারা কর্মঠ, সদ্ব্যবহার ও ন্যায়প্রিয় হোন।

* মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হোন। তাদের জীবন শান্তিতে কাটে।

* কনিষ্ঠ আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী ও অপরাজেয় হোন।

* বুকের ডান পাশে তিল থাকা শুভ। বুকের বাম পাশে তিল থাকলে দুরন্ত ও চঞ্চল হয়ে থাকে।

* যাদের বুকের মাঝখানে তিল থাকে তারা সাহসী হয়, এছাড়াও বুকের মাঝখানের তিল সূখী জীবনের ইঙ্গিত দেয়।

* যাদের পায়ে তিল আছে তারা প্রচুর ভ্রমণ করেন।

* ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থজীবন সুখের হয়। বাম হাঁটুর তিল সংসারে অশান্তি ডেকে আনে।

* যে ব্যক্তির পেটে তিল রয়েছে তারা খেতে ও খাওয়াতে পছন্দ করে। মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার এদের খুবই পছন্দ।

* হাতের তালুতে তিল থাকা শুভ নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে