,

কেন নারীর প্রতি পুরুষদের ভালোবাসা কমে যায়?

 

 

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় আমরা অভিযোগ করে থাকি যে, প্রেমিক এখন আর আগের মতো ভালোবাসে না। এই অভিযোগ বেশির ভাগ ক্ষেত্রেই সত্য হয়ে থাকে। তবে এর পিছনে শুধু যে প্রেমিকেরই দোষ থাকে তা কিন্তু নয়। অনেক সময় নারীদের ভুল আচরণের কারণেও পুরুষদের ভালোবাসা কমে যায়। জানতে চান কেন এমনটা হয়? তাহলে জীবনধারা বিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের লাইফস্টাইল বিভাগের দেওয়া তালিকাটি একবার দেখে নিতে পারেন।

love-1-700x336

 

* যখন আপনি তার সঙ্গে খারাপ আচরণ করবেন
প্রত্যেকেরই জীবনে অতীত থাকে এবং সেই অতীত থেকে সে বেরিয়ে আসতে চায়। কিন্তু আপনি যদি প্রেমিকের সেই অতীত নিয়ে বারবার তাকে কথা শোনান, তার সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে ধীরে ধীরে আপনার প্রতি তার ভালোবাসা কমতে শুরু করবে।

* আপনি যখন তাকে সময় দেন না
আপনি হয়তো কাজের প্রয়োজনে অনেক ব্যস্ত থাকেন। প্রেমিককে সময় দিতে পারেন না। ব্যস্ততা সবারই থাকে। কিন্তু আপনি যদি বারবারই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তাকে আর ধরে রাখতে পারবেন না।

* আপনি তার ইচ্ছেকে গুরুত্ব দেন না
অনেক সময় সঙ্গীর সহযোগিতার কারণে মানুষ অনেক কিছু অর্জন করে। আবার সঙ্গীর নেতিবাচক আচরণের কারণে মানুষ পিছিয়েও পড়দে পারে। তাই সঙ্গীর ইচ্ছেকে গুরুত্ব দিন। না হলে আপনার এই অবহেলার কারণে আপনার প্রতি তার ভালোবাসা কমতে থাকবে।
* নিজের যত্ন না নেওয়া
সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের যত্ন নিতে ভুলে যায়। প্রেমের শুরুতে যেমন সঙ্গীকে দেখানোর জন্য নিজে সবসময় পরিপাটি থাকতেন সেই বিষয়টি এখন আর আপনার মধ্যে নেই। তাই আপনার প্রতি প্রেমিকেরও আকর্ষণ কমে যাচ্ছে। সম্পর্ক যতই গভীর হোক না কেন নিজেকে সবসময় পরিপাটি ও সুন্দর রাখতে চেষ্টা করুন।

* অহেতুক সন্দেহ করা
অতিরিক্ত সন্দেহ যেকোনো সম্পর্কের জন্যই ক্ষতিকর। আর যদি আপনি তাকে সেই কাজের জন্য সন্দেহ করেন যে কাজ সে করেনি তাহলে সে কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারে না। এক সময় দেখবেন এই কারণেই আপনার প্রতি তার ভালোবাসা কমে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে