বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসে প্রেম, যা করবেন আর যা করবেন না

 

লাইফস্টাইল ডেস্ক : বাড়ির পরে অফিসই একমাত্র জায়গা যেখানে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাই। আর বেশি সময় কাটানো সেই জায়গায় কাউকে ভালোলেগে যাওয়া বা কারও প্রতি আকৃষ্ট হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু অফিসে সহকর্মীর প্রেমে পড়ে যাওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন অফিসের মধ্যে প্রেমটাকে চালিয়ে যাওয়া।

office_love-700x336

সেক্ষেত্রে নিজের অনুভূতিগুলোকে ধরে রাখতে অনেক বেশি সচেতনতা বজায় রাখতে হয়। কারণ, অফিস প্রেমের একটা ভুল আপনার ক্যারিয়ারের ওপর প্রভাব পড়তে পারে। তাই অফিস প্রেমের ক্ষেত্রে জেনে নিন কী কী করবেন আর কী কী করবেন না।

* প্রত্যেক অফিসের নিজের নিজের কিছু নিয়ম কানুন থাকে। কিছু হিউম্যান রিসোর্স পলিসি থাকে। তাই অফিসের মধ্যে এমন কিছু করবেন না, যা আপনার চাকরির ওপর প্রভাব ফেলে।

* অফিস কোনও আবেগের জায়গা নয়। অফিসে হালকা ফ্লার্টিং চলতেই পারে। কিন্তু প্রেম আপনার চরিত্রে দাগ ফেলতে পারে। আপনার চাকরিতেও সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া এসব খবর আগুনের থেকেও তাড়াতাড়ি ছড়ায়। তাই অফিসে প্রেম করার সময় খুবই সাবধান।
* যদি কখনও অফিস প্রেমে ধরা পড়ে যান। তাহলে তৎক্ষণাৎ বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য উপযুক্ত উত্তর তৈরি করে রাখুন। যা আপনাকে হয়তো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।

* অফিসে পেশাদারিত্ব বজায় রাখুন। অফিসে সবার আগে যেটা জরুরি সেটা হয় কাজ। ব্যক্তিগত জীবনে যা খুশি হয়ে যাক, তা যেন কোনওভাবেই অফিসের মধ্যে আপনার কাজে প্রভাব না ফেলে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত