বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বডি স্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী করবেন

 

 

লাইফস্টাইল ডেস্ক :প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনীর মধ্যে বডি স্প্রে অন্যতম। বাইরে যাওয়া, কাজে বা ঘুরতে সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে। ঘামের দূর্গন্ধ থেকে দূরে থাকতে বডি স্প্রের তুলনা নেই। তবে অনেক ক্ষেত্রেই এর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে চলুন জেনে নেয়া যাক কিছু টিপস।

body-spray-700x336

 

* ভালো ব্র্যান্ড বাছাই করুন: বডি স্প্রে ব্যবহারের সময় ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করা উচিত। তা নাহলে যেকোনো ব্র্যান্ডের বডি স্প্রের সুগন্ধি বেশিক্ষণ তো থাকবেই না পাশাপাশি তা ত্বকের নানা ধরনের ক্ষতি হতে পারে। তাই সুগন্ধি দীর্ঘক্ষণ থাকে এমন একটি ব্র্যান্ড বাছাই করুন।

* বিভিন্ন অংশে ব্যবহার করুন: বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। সাধারণত তা বগলে ব্যবহারের পর ঘামের গন্ধে বিলীন হয়ে যায়। এ জন্য যে অংশগুলো ঘামে না যেমন- কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহারে করতে পারেন। ফলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

* কাপড়ে ব্যবহার করবেন না: অনেকেই বডি স্প্রে কাপড়ে ব্যবহার করে থাকেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে সুগন্ধি আরো নষ্ট হয়ে যায়। আর সব সময় শরীরে ব্যবহার করবেন।

* স্প্রে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন: বডি স্প্রেটি বডিতে স্প্রে করার সঙ্গে সঙ্গে কাপড় পরবেন না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেন স্প্রেটি সারা গায়ে ছড়িয়ে পড়ে।

 
* কম ঘামার চেষ্টা করুন: অতিরিক্ত ঘামলে বডি স্প্রের সুগন্ধি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এ জন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

* একই সুগন্ধিযুক্ত অন্য প্রসাধনী ব্যবহার করুন: আপনি যেই ব্র্যান্ডের বডি স্প্রে ব্যবহার করছেন একই ব্র্যান্ডের এবং একই ঘ্রাণযুক্ত অন্য প্রসাধনী ব্যবহার করুন। এতে বডি স্প্রের সুগন্ধি দিনশেষে নিঃশেষ হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।

* কিছুক্ষণ পরপর ব্যবহার করুন: আপনার বডি স্প্রেটি যদি একেবারেই কম সময় স্থায়ী হয়ে থাকে তাহলে এটিকে সবসময় অপনার সঙ্গেই রাখুন এবং একটু পরপর ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত