,

এই ৩ রাশির নারীই আদর্শ জীবনসঙ্গী হন

690অনলাইন ডেস্ক : রাশিচক্র থেকে যে জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায়, সে কথা তো নতুন করে বলার কিছু নেই। কে কোন রাশিতে জন্মেছেন, তা থেকে তার চরিত্র সম্পর্কে অনেক কথাই জানা যেতে পারে। এই কারণে আগেরকার দিনে (অনেক জায়গায় এখনও) বিয়ের আগে পাত্র-পাত্রীর জন্মকুণ্ডলী মেলানো হত। কিন্তু জানেন কি বিয়ের জন্য কোন তিন রাশির জাতিকা সবচেয়ে আদর্শ। এদের বিয়ে করলে জীবন হবে মধুময়। জেনে নিন কোন তিন রাশির পাত্রী বউ হিসেবে অসাধারণ।

কর্কট: কর্কট রাশির জাতিকারা অত্যন্ত আবেগপূর্ণ হন। সঙ্গীর জন্য এদের ভালোবাসা অপরিসীম এবং নিঃশর্ত। কর্কট নারীরা যাকে ভালোবাসেন, তাঁর জন্য সবকিছু করতে পারেন। তাই কর্কটের জাতিকাকে বিয়ে করতে চললে, আপনি একেবারে সঠিক পছন্দ করেছেন। আপনার জীবনকে হাসি-খুশিতে ভরিয়ে দেবেন ইনি।

তবে ছোটখাটো ব্যাপারে মনপসন্দ না হলে এরা কিন্তু অশান্তি-ঝগড়া করতেই পারেন। তবে স্ত্রী হিসেবে এদের দোষের থেকে গুণের পরিমাণ অনেক বেশি। সব চেয়ে বড় কথা রান্নাঘরে এরা দারুন স্বচ্ছন্দ। তাই রোজ রোজ জিভে জল আনা খাবার-দাবার আপনি পেতেই পারেন। মা হিসেবেও কর্কট মহিলারা তুলনাহীন। তাই সংসারের দায়িত্ব আপনি নিশ্চিন্তে এদের উপর ছাড়তেই পারেন। তবে স্বামীর কাছ থেকে ভালোবাসা ও একনিষ্ঠতা এদের একমাত্র দাবি। তা না পেলে এরা ক্ষেপে যেতে পারেন।

মেষ: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতক নারীরা তাঁদের সঙ্গীকে পুরোপুরি গুণমুগ্ধ করে রাখতে পারেন। মানসিক ভাবে মেষ নারীরা অত্যন্ত শক্তিশালী হন। দুর্বলতা এদের ধাতে নেই। নিজেদের লক্ষ্যে এরা স্থির থাকতে পারেন। আপনি যদি মনে করেন যে সারা জীবন পাশে একজন সাহসী ও দৃঢ় মনের নারীকে চাই, তাহলে মেষ রাশির জাতিকা আপনার জন্য আদর্শ। নিশ্চিন্তে থাকুন, আপনার জীবনসঙ্গীই আপনাকে আরও শক্তসমর্থ করে তুলবে। নিজের সব কাজে আপনাকে তাঁর পাশে রাখতে চাইবেন। সামাজিক ভাবেও আপনার স্টেটাস আরও বাড়িয়ে দেবে মেষের জাতিকা।

এরা একেবারে মাটির মানুষ হন। বাস্তবের জগতে বাস করেন। যা পাওয়া সম্ভব নয়, তার জন্য স্বপ্ন দেখেন না। মেষ রাশির জাতিকারা মা হিসেবে বেশ কড়া ধাঁচের হন। এঁদের সন্তানেরা সাধারণত জীবনযুদ্ধে পরাজিত হয় না। নিজের জীবনসঙ্গীর কাছ থেকেও মানসিক দৃঢ়তা ও দায়িত্বজ্ঞানের আশা রাখেন এরা।

সিংহ: সিংহ রাশির নারীরা একই সঙ্গে শক্ত ও কড়া ধাঁচের হন। এক কথায় বলতে গেলে এরা যোদ্ধা প্রকৃতির। এঁদের অসাধারণ শক্তি ও ক্ষমতা। এদের জীবনসঙ্গী হিসেবে তাই একইরকম দৃঢ় মানসিকতার কাউকে চাই। না হলে এদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। সিংহ রাশির মহিলাদের জন্য সাধারণ পুরুষরা মোটেও উপযুক্ত নয়। চেষ্টা করে পুরুষদের মুগ্ধ করার কোনো প্রয়োজন সিংহের জাতিকাদের পড়ে না। যে পুরুষরা এদের কদর বোঝেন, তাঁরা এমনিতেই এদের প্রেমে পড়ে যান।

জীবনসঙ্গী হিসেবে এরা অত্যন্ত একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ হন। এদের ভালোবাসা অত্যন্ত গভীর। অন্য কোনো রাশির জাতিকাদের সিংহের জাতিকাদের মতো ভালোবাসার ক্ষমতা নেই। নিঃস্বার্থ ও খাঁটি ভালোবাসারা আদর্শ ছবি এরা। নিজের জীবনসঙ্গী ও সন্তানকে রক্ষা করার জন্য ঠিক সিংহীর মতোই লড়ে যেতে পারেন এরা।সূত্র: এই সময়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে