বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার কি ‘বেঞ্চিং‌’-এর স্বভাব আছে? তাহলে..

23904-boroঅনলাইন ডেস্ক : ‘বেঞ্চিং’ শব্দটি শুনে বেঞ্চে বসার প্রসঙ্গ মাথায় আসতেই পারে। সেটা স্বাভাবিকও। বেঞ্চের সঙ্গে বিষয়টির একটি যোগসূত্রও রয়েছে। প্রথমে নীচের ছবিটি দেখুন। পরিষ্কার প্রেমে প্রতারণার একটি দৃশ্য। পার্কের বেঞ্চে বসে ‘অফিশিয়াল’ প্রেমিকার চোখের আড়ালে ‘আনঅফিশিয়াল’ প্রেমিকার হাত ধরে রয়েছে এক ছোকরা।

এই ছবিটি নিঃসন্দেহে প্রতীকী। কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটছে আরও একধাপ গুরুতর পর্যায়ে গিয়ে। তার নামই ‘বেঞ্চিং’। এই ঘটনা দেশে-বিদেশে আকছার ঘটছে। এতদিন লোকে ‘চিটিং’, ‘ডিচ’, ‘ঠকানো’-গোত্রের শ্রেণিতে ফেলে দিত। আপাতত এই বিশেষ ধরনের প্রতারণার নামকরণ হয়েছে ‘বেঞ্চিং’।

বিষয়টি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক ম্যাগাজিনে জেসন চেনের লেখায়। কিন্তু এই ভৌগোলিক সীমারেখায় খুব একটা কিছু যায় বা আসে না। কেননা, ‘বেঞ্চিং’-এর মহিমা ছড়িয়ে দুনিয়ার আনাচেকানাচে। সদ্য এমনই একটি শব্দ বেরিয়েছে, ‘ঘোস্টিং’। কোনও খবর না-দিয়ে, কোনও আঁচ না-দিয়ে স্রেফ কর্পূরের মতো উবে যাওয়া। প্রেমে সেখানেই দাঁড়ি পড়ে গেল।

‘ঘোস্টিং’-এর মতো ‘বেঞ্চিং’-এ অবশ্য প্রেমিক বা প্রেমিকা উধাও হয়ে যায় না। বরং রীতিমতো সশরীরে থাকে। ব্যাপারটা বেশ জটিল। ধরা যাক, কেউ কারও সঙ্গে প্রেমে পড়ল। কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পারল, সম্পর্কটা ঠিক পথে এগোচ্ছে না। কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। অনিবার্য পরিণতি, দ্বিতীয় কাউকে খোঁজা শুরু। কিন্তু এখানেই চমক! প্রথমজনকে কিন্তু এ ক্ষেত্রে ‘না’ বলে দেওয়া হচ্ছে না। উল্টে তাকে ‘ব্যাক আপ অপশন’ হিসেবে রেখে দেওয়া হচ্ছে। যদি দ্বিতীয়টাও ‘ক্লিক’ না-করে, তাহলে? অর্থাৎ, অপশন ‘এ’ কাজ না-করলে অপশন ‘বি’ তো রয়েইছে।

এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, যারা ‘বেঞ্চড’ হচ্ছেন, অর্থাৎ, প্রায় এক ধরনের প্রতারিত হচ্ছেন, তারা কি একেবারেই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন না? অবাক করে দেওয়ার মতো বিষয় হল, তাদের অনেকেই জানেন যে, প্রেমিক বা প্রেমিকা দ্বিতীয় বিকল্প খুঁজছেন বা পেয়ে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তারা মেনে নেন সহাস্যে। কারণ? আরও অদ্ভুত। এটা জেনে যাওয়ার পরে সম্পর্কের প্রতি আর দায়বদ্ধতা বলে কিছু থাকে না। ফলে, হালকা মেজাজে বেড়াতে যাওয়া থেকে শুরু করে যৌনতা— সবই চলে। কোনও কিছুর জন্যই কাউকে জবাবদিহি করতে হয় না। ফলাফল-মোটেই সুখকর কিছু নয়। তাই সাবধান…

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত