বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা চুল পেতে চান, তাহলে এইগুলো আপনার জন্য

 
লাইফস্টাইল ডেস্ক :অনেক দিন ধরে চুল একই দৈর্ঘ্যে রয়েছে? চাইছেন লম্বা করতে কিন্তু লম্বা হচ্ছে না? জানেন কি আপনার কিছু ভুল আর অবহেলার জন্যই এমনটা হচ্ছে? চুল তাড়াতাড়ি লম্বা করতে হলে নিয়মিত কিছু জিনিস মেনে চলতে হবে। জেনে নিন কী কী।

11111_202618-700x336

* ভাল শ্যাম্পু: আর যেই ব্যাপারেই পয়সা বাঁচান না কেন, শ্যাম্পু কেনার ব্যাপারে কিপটেমি করবেন না। চুলের বৃদ্ধির জন্য ভাল শ্যাম্পু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দাম দিয়ে বেছে ভাল মানের শ্যাম্পু কিনুন।

* নিয়মিত শ্যাম্পু: শুধু ভাল শ্যাম্পু ব্যবহার করলেই চলবে না। চুল খারাপ হয়ে যাওয়া রুখতে নিয়মিত শ্যাম্পু করাও প্রয়োজন। ধুলো, ময়লা থেকে বাঁচাতে এক দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করুন।

* ঠান্ডা পানি: অনেকেই আমরা গরম পানিতে গোসল করি। কিন্তু গরম পানি চুলে না দেওয়াই ভাল। শীত কালেও পারলে ঠান্ডা পানিতে চুল ধোবেন। গরম পানিতে চুলের গোড়া ভেঙে যায়।
* আঁচড়ান: চুল বাড়ানোর জন্য নিয়মিত চুল ভাল করে আঁচড়ানো প্রয়োজন। এতে মাথায় রক্ত সঞ্চালন ভাল হয়। খুব জোরে জোরে আঁচড়ালে চুলের গোড়া ভেঙে যায়। তাই যত্ন করে আঁচড়ান।

* নিয়মিত ট্রিমিং: চুল বড় করার জন্য কিন্তু নিয়মিত ট্রিম করা প্রয়োজন। কোনও হেয়ার কাট করুন বা না করুন, চুল মাঝে মাঝে ট্রিম করে নিন।

* ব্যালান্সড ডায়েট: চুলের দৈর্ঘ্য বাড়াতে ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়ান। প্রোটিন চুল ও নখের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত