ঘরকে দুর্গন্ধমুক্ত করার টিপস
লাইফস্টাইল ডেস্ক :আপনার ঘরের অনাকাঙ্ক্ষিত স্থানেই ধীরে ধীরে জন্ম নিতে পারে ময়লা এবং গন্ধের সৃষ্টি করতে পারে। ঘরকে দুর্গন্ধ মুক্ত করার কিছু পরীক্ষিত পদ্ধতি সম্পর্কে জানবো আজ।

আলমারি
কিছু চক আপনার আলমারির ভেতরে ঝুলিয়ে দিন। চকগুলো আলমারির ভেতরের আর্দ্রতা শোষণ করে নিবে। আর্দ্রতার কারণেই কাপড়ে দুর্গন্ধ হয়।
জুতা
লেবু অথবা কমলার খোসা জুতার ভেতরে দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়। খবরের কাগজ ছিঁড়ে জুতার ভেতরে দিয়ে রাখলেও দুর্গন্ধ দূর হয়।
ওভেন
ওভেন গরম থাকা অবস্থায় এর ভেতরে কয়েকটি কমলার খোসা দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়। যদি খুব দ্রুত এই গন্ধ থেকে নিস্তার পেতে চান তাহলে একটি লেবুর অর্ধেকটা অংশ নিয়ে ওভেনের ভেতরে ঘষুন।
রেফ্রিজারেটর
যদি আপনি ফ্রিজে আলাদা আলাদা প্যাকেটে খাবার রাখার পরেও দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে ফ্রিজের ভেতরে ১ টুকরো পাউরুটি রাখুন। দুর্গন্ধ দূর করার জন্য লেবুর অর্ধেক অংশ কেটে রাখতে পারেন ফ্রিজে।
ডাস্টবিন
ময়লার বিনের দুর্গন্ধ দূর করার জন্য বিনের ভেতরে বেকিং সোডা বা সাইট্রাস ফলের টুকরো দিয়ে রাখুন।
বাথরুম
এসেনশিয়াল অয়েল দিয়ে আপনার বাথরুমের ফ্রেশনার তৈরি করে নিতে পারেন। বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করার জন্য একটি কটন বলে কয়েকফোঁটা গোলাপ ও সাইট্রাস এসেনশিয়াল অয়েল দিয়ে বাথরুমের কোন একটি স্থানে রেখে দিন। বিছানা রাতের ভালো ঘুমের জন্য একটি কটন বলে ল্যাভেন্ডার অয়েল লাগিয়ে নিয়ে বালিশের কভারের ভেতরে দিয়ে রাখুন। এর মৃদু ও শান্ত সুগন্ধে আপনার ঘুম ভালো হবে।
সিঙ্ক
আপনার সিঙ্কে যদি খাবারের গন্ধ থেকে যায় তাহলে সিঙ্কের মধ্যে লেবু বা কমলার খোসা দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হবে। এছাড়াও বেকিং সোডা পানিতে গুলিয়ে ঢেলে দিতে পারেন সিঙ্কে।
বারান্দা
বারান্দায় রাখা ফুলের টবগুলো শুধু সৌন্দর্যই বৃদ্ধি করেনা বাতাসকে বিশুদ্ধ করে এবং সুবাস ছড়ায়। আপনার বারান্দার টবে ল্যাভেন্ডার বা গাঁদাফুলের গাছ লাগাতে পারেন।
রান্নাঘর
সুস্বাদু কোন খাবারের সুগন্ধ যখন ভেসে আসে তখন সেই ঘ্রাণের সাথে আর অন্য কিছুর তুলনা হয়না। কয়েকটুকরো আপেলের সাথে দারুচিনি দিয়ে কিছুক্ষণ ফুটান। মসলার সুগন্ধে সারা ঘর ভরে যাবে।
লিভিং
রুম আপনার পরিছন্ন লিভিং রুমে ধুপকাঠি বা এসেনশিয়াল অয়েল রাখলে ঘরে সুগন্ধ ছড়াবে। এছাড়া তাজা ফুল রাখতে পারেন লিভিং রুমে ফুলের টবে।











