[bangla_day], [english_date] [bangla_date]

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (২৪ অক্টোবর) জারি করা নোটিশে উল্লেখ করা হয়, যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে উত্থাপিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে নোটিশটি পাঠানো হয়।
এ ঘটনায় নবীনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়েও এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে আসাদুজ্জামান বিপ্লব বলেন, “আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমার বিষয়টি তুলে ধরব। সংবাদ সম্মেলন শেষে ঢাকায় গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাবও দেব।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি