[bangla_day], [english_date] [bangla_date]

হুথিদের হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে বাজারে এ দাম রেকর্ড করা হয়।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে ওই দিন ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমেছিল।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পেলে জ্বালানি উৎপাদন ও পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো নিরাপত্তাঝুঁকিতে পড়লে আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ বাড়তে পারে।
সৌদি আরবে হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে তাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি