[bangla_day], [english_date] [bangla_date]

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি ঘর, মেধা ও মননে এগিয়ে যাক আগামীর প্রজন্ম—এমন প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক মো. মলায় মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম কমিটির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকবর হোসেন।

এ সময় আলেম-উলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন বক্তব্য দেন। বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. মান্নান বলেন, “আলমনগরকে আমি আমার নিজ গ্রাম মনে করি। সুতরাং এই গ্রামের যাবতীয় উন্নয়নে আমার অগ্রাধিকার প্রাধান্য পাবে।”

তাঁর এ বক্তব্যে গ্রামের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের এ উদ্যোগ তাদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার প্রসার, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং গ্রামের সার্বিক উন্নয়নের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে একটি আলোকিত, সমৃদ্ধ ও উন্নত আলমনগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি