[bangla_day], [english_date] [bangla_date]

কনে দেখা হলো না, পথেই ঝরলো একই পরিবারের ৫ জনের প্রাণ

news-image

জেলা প্রতিনিধি : ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত সবাই একই পরিবারের সদস্য। তারা নারায়ণগঞ্জ থেকে ফদিরপুরে কনে দেখতে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন, লিটন চৌধুরী, শারমিন মনু, সাজু, আতিফা ও রিন্টু। তারা নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি এলাকায় বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন তাসরি নামের এক তরুণী জানান, পাত্রী দেখতে ফরিদপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হতে হয়। তবে কার বিয়ের জন্য কনে দেখতে যাচ্ছিলেন সেটি জানা যায়নি। মাইক্রোবাস চালকসহ আটজন ছিলাম গাড়িতে। এখন কার কী অবস্থা জানি না।

তাসরি ছাড়াও অরিন ও চালক নাজমুল হাসান ও জিন্না (৫২) নামে স্থানীয় একজন দোকানদার আহত হন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধারের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, পাঁচজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে এটা কোতোয়ালী থানার আওতায় থাকায় তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) কামরুল হাসান মোল্যা বলেন, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এর আগে বেলা ১১টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় একটি মাইক্রোবাস পাশের খাদে পাড়ে যায়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি