[bangla_day], [english_date] [bangla_date]

সীমান্তে ফের পাকিস্তান-তালিবানের ব্যাপক সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস শুক্রবার (৩ জানুয়ারি) সূত্রের বরাতে জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত।

পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানা যায়নি।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও তিন বেসামরিক আফগান প্রাণ হারান।

পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে। যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। দেশটির অভিযোগ, তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা। সূত্র: খামা প্রেস

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি