[bangla_day], [english_date] [bangla_date]

কনকনে শীতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলবর্তী এলাকার মানুষজন। সন্ধ্যা নামতেই উপকূলজুড়ে বাড়ে শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। মৃদু বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনেকনে ঠান্ডায় কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা।

এদিকে কুয়াকাটায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অধিকাংশ পর্যটকই হোটেলে অবস্থান নিয়েছেন সন্ধ্যার পরপরই। তবে অনেকে আবার বাইরে আগুন জ্বালিয়ে শীতের তীব্রতা কিছুটা কমানোর চেষ্টাও করছে। রাত গভীর হওয়ার আগেই অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাসায় চলে গিয়েছে।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক শফিকুল ইসলাম বলেন, ঢাকায় তেমন একটা শীত নেই। কিন্তু কুয়াকাটায় এত পরিমাণ ঠান্ডা লাগছে যে, বাচ্চাদের নিয়ে বাইরে থাকতে পারছি না। এমনিতে তো ঠান্ডা পরছে অনেক তার মধ্যে আবার চলছে হালকা বাতাস। সব মিলিয়ে খুবই ঠান্ডা পরছে এ এলাকায়।

পটুয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, গত এক মাস ধরে এই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকভাবেই ওঠানামা করছে। কিন্তু বর্তমানে পুরো উপকূলজুড়ে শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। বর্তমানে ১৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এ জেলায়। তবে এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি