[bangla_day], [english_date] [bangla_date]

সিলেটকে বিদায় করে প্লে অফের সামনে বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ৫ ম্যাচ হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের বর্তমান রানার-আপরা শেষ চারে উঠতে পারল না। এক ম্যাচ বাকি থাকতেই শনিবার ফরচুন বরিশালের কাছে হেরে ছিটকে গেছে সিলেট। আগে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৩ রান তোলে তামিম ইকবালের বরিশাল। ১৮৪ রানের লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানে থামে সিলেট। এতে ১৮ রানের জয় পেয়েছে বাংলার ভেনিসের দলটি। এটি সবশেষ ছয় ম্যাচে দলটির পাঁচ জয়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দলটির হয়ে ভাল খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স ও বাংলাদেশের মুশফিকুর রহিম। শুরুতেই বরিশালের দুই ওপেনার সেট হয়ে ফিরে যান। অধিনায়ক তামিম খেলেন ১৯ রানের ইনিংস। নিজ দেশের লিগ পিএসএলে দল না পাওয়া আহমেদ শেহজাদ ১৭ রান করেন।

তিনে নামা কাইল মেয়ার্স ৩১ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। এছাড়া পাঁচে নামা মুশফিকুর রহিম ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকেও তিনটি করে চার ও ছক্কার শট আসে। এছাড়া মাহমুদউল্লাহ ১২ ও মেহেদী মিরাজ ১৫ রান করেন। সিলেটের তানজিদ সাকিব ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

১৮৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই টালমাটাল সিলেট। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বিদায় নেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানও সুবিধা করতে পারেননি। অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লরা ব্যর্থতার পরিচয় দিলে চাপ বর্তায় বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে। সপ্তম উইকেটে ৫২ বলে ১০৮ রানের জুটি গড়েন তারা। ৩১ বলে ৫৭ রান করে আরিফুল আউটের পর শেষ ওভারে গড়ায় ম্যাচ। সেখানে বেনি হাওয়েলকে ফেরান সাইফউদ্দিন। সাজঘরে ফেরার আগে ৫৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৬৫ রানে থামে সিলেট।

১০ ম্যাচের ছয়টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে জায়গা পাকা করেছে বরিশাল। ১০ ম্যাচের ৮টিতে জিতে সবার আগে প্লে-অফে উঠেছে রংপুর, ৯ ম্যাচের সাতটিতে জিতে রংপুরের পথেই আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি