[bangla_day], [english_date] [bangla_date]

১১ ঘণ্টা ব্যাট করে রিফাতের রেকর্ড ট্রিপল সেঞ্চুরি

news-image

ক্রীড়া প্রতিবেদক : ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিকেএসপির ১৬ বছরের ব্যাটার রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ৪৮৩ বলের ইনিংসটি সাজানো ২৯টি চার ও ৪টি ছয়ে। রিফাত উইকেটে ছিলেন ৬৫০ মিনিট, মানে প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট)।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জাম স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে রিফাত তিন অঙ্করে ঘরে পৌঁছান ১৯৮ বলে। সেঞ্চুরিকে ডাবলে রূপান্তরিত করেন ৩৩৫ বলে। আজ তৃতীয় দিনে ত্রিশতকে পৌঁছান ৪৬৮ বলে। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। এ কীর্তি গড়ার পাশাপাশি পুরো ইনিংসও ক্যারি করেন রিফাত।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। ১৪৩ রানের জবাবে রিফাতের ট্রিপল সেঞ্চুরিতে ৫৪৯ রানের পাহাড় গড়ে বিকেএসপি। এতে ৪০৬ রানের লিড নেয় রিফাতের দল। রিফাত ছাড়াও আরেক ওপেনার ফাহিম মুনতাসির ৫৭ ও তিনে নামা ইয়াসিন আরাফাত ৪৫ রান করেছেন। ঢাকা মেট্রোর হয়ে লেগ স্পিনার আবু সুফিয়ান শাওন পাঁচ উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ঢাকা। বিকেএসপি এখনো এগিয়ে আছে ২৬১ রানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি