[bangla_day], [english_date] [bangla_date]

মুখ খুললেন সারা

news-image

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে অভিষেক। এরপর ‘সিম্বা’র মতো সফল ছবি। অল্প সময়েই দর্শক ও সমালোচকদের নজরে আসেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। কিন্তু ২০২০ সালেই তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। একের পর এক ফ্লপের কারণে এখন তিনি আলোচনা থেকেও কিছুটা দূরে বটে। এই দুঃসময় নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী। সারার ভাষ্যে, ‘২০২০ আমার জীবনের সবচেয়ে বাজে সময়। এটা শুরু হয়েছিল ব্রেকআপ দিয়ে। এরপর ক্রমশ আরও খারাপ হয়েছে। এটা সত্যিই খুব খারাপ বছর ছিল এবং বেশিরভাগ তিক্ত অভিজ্ঞতা হয়েছে ইন্টারনেটে।’

বলা প্রয়োজন, ‘লাভ আজ কাল’ ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সারা। যখন তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়, তখনই বেজে ওঠে বিচ্ছেদের সুর। প্রেমে ভাঙন ও ছবি ফ্লপের কারণে সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রলের শিকার হতে হয় সারাকে। সেসব অবশ্য অভিনেত্রীকে প্রভাবিত করেনি। কারণ সাইফকন্যা ব্যক্তিগত জীবনেই ছিলেন মানসিক অবসাদে। সারা বললেন, ‘যখন আপনি জানেন ট্রলিং আপনার প্রাপ্য, তখন ইন্টারনেটে যা ঘটতে থাকে, তা ব্যক্তিজীবনের তুলনায় কিছুই না। আপনি যখন দুখী-ক্লান্ত-ভীত-নার্ভাস হন, তখন অন্য মানুষ আপনাকে নিয়ে কী বলছে, তাতে কিইবা যায় আসে!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি