[bangla_day], [english_date] [bangla_date]

কবির সিংয়ের মতো টানটান প্রেমের গল্পে অভিনয় করতে চান শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : স্বামী রাজ চক্রবর্তীকে চুমু খেয়েই একরকম বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা। নিন্দুকদের সোজা বোল্ড করেছেন শুভশ্রী। তার মাঝেই আসছে তার প্রথম ওয়েব সিরিজ।

৮ মার্চ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সিরিজ মুক্তির আগেই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

সেই সাক্ষাৎকারেই শুভশ্রী বলেছেন, ‘আমি একটা প্রেমের ছবি করতে চাই। রগরগে প্রেমের গল্প। অনেকটা ‘কবির সিংয়ের’ মতো প্রেমের গল্প।’

এসময় পাঠানের মতো অ্যাকশনধর্মী সিনেমাতেও কাজ করতে চান বলে জানিয়েছেন নায়িকা। বলেছেন, ‘আগে অনেকেরই ধারণা ছিল তো শুভশ্রী অভিনয় পারে না, তাই সুযোগও দেয়নি। মানুষের ধারণা ভাঙার জন্য আমি কাজ করতে পারব না। মানুষকে একটু সাহস দেখাতে হবে, যে সাহসটা রাজ চক্রবর্তী দেখিয়েছিল, এই মেয়েটা অভিনয় পারে। ‘পাঠান’-এ দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি