[bangla_day], [english_date] [bangla_date]

আরও ২ গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

news-image

অনলাইন ডেস্ক : সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের ইতিহাস গড়লেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে চারটি গ্র্যামি জিতেছেন। এ নিয়ে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এই তারকা। এর মধ্য দিয়ে জর্জ সলতির ৩১ গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে ইতিহাস তৈরির কাছে পৌঁছে যান বিয়ন্সে। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস। খবর বিবিসি ও এপির

৩১টি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ যন্ত্রসঙ্গীত পরিচালনাকারী জর্জ সলতি। ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ভেঙে দিলেন বিয়ন্সে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসরে ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য, আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ গানের জন্য, সেরা আর অ্যান্ড বি গান ক্যাটাগরিতে ‘কাফ ইট’ গানের জন্য ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে ‘রেনেসা’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বিয়ন্সে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি