[bangla_day], [english_date] [bangla_date]

‘পাঠান’ দেখতে ছুটে গেলেন নিরব, টিকিট কিনলেন ব্ল্যাকে

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’র জ্বরে কাবু এখন ভারত। গতকাল বুধবার এটি মুক্তির আগেই ‘পাঠান’র টিকিট বিক্রি হয়েছে ৬ দশমিক ৪ লাখ। যা ভারতের ইতিহাসে নতুন রেকর্ড। ওপার বাংলার পাশাপাশি এবার বাংলাতেও আপাতত মূল টপিক ‘পাঠান’।

বলিউড বাদশার নতুন সিনেমাটি দেখার জন্য তিন বন্ধুকে নিয়ে ভারত ছুটে গেলেন চিত্রনায়ক নিরব। মুক্তির একদিন আগে তিনি পা রাখেন কলকাতায়। মুক্তির দিন মানে গতকাল ২৫ জানুয়ারি সারাদিন চিরুনি অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার একটি শোয়ের টিকিট ম্যানেজ করেন নিরব। তাতেই মহা খুশি বাংলাদেশের এই নায়ক।

ভারত থেকে উচ্ছ্বসিত কণ্ঠে নিরব বললেন, ‘এটা জীবনের অন্যতম একটা সেরা ছবি দেখার সৌভাগ্য হলো। প্রথমে ভেবেছি প্রথম দিনে বুঝি শোয়ের টিকিট আর পাবই না। অবশেষে ব্ল্যাকে ২৫’শ টাকা করে টিকিট পাই, তাও রাত সাড়ে ১১টার শো। তবে এই যে কষ্ট, টাকা, কালোবাজারি- সব মুছে গেল ছবিটি দেখার পর।’

এই অভিনেতা জানান, কলকাতার কোয়েস্ট মলে সিনেমাটি দেখেন তিনি। সেখানে ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয়ে শো চলছে মধ্যরাত পর্যন্ত। আর প্রথম দিন মাল্টিপ্লেক্সটিতে ৩৪টি শো প্রদর্শিত হয়।

শুধু ঢাকাই সিনেমার নায়ক নিরবই নয়, মুক্তির পর চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও ফার্স্ট ডে-তে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরেই ছুটে গেছেন সিনেমা হলগুলোতে।

‘পাঠান’ সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এ ছাড়াও আছেন- ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির প্রযোজক যশরাজ ফিল্মস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি