[bangla_day], [english_date] [bangla_date]

ধুলো-ময়লার শহরে অন্যরকম নিশো

news-image

বিনোদন প্রতিবেদক : জনশূন্য এক শহর, যেখানে জমে আছে শত বছরের ধুলো-ময়লা। দাগ-ময়লা আর নোংরা কাপড়ে মানুষজনের অট্টহাসি, ভয়ে কুকড়ে যাওয়া মানুষ; এ যেন ময়লা-মলিনতার কাছে জিম্মি এক অসহায় শহর। এই শহরে আগমন ঘটে এক তরুণের। নেই ঢাল, নেই তলোয়ার। তার বাহন ঘোড়া, মাথায় হ্যাট, পোশাক সাদা। নাম তার মিঃ হোয়াইট!

তার যুদ্ধ ময়লা-মলিনতার বিরুদ্ধে। ফিরিয়ে আনতে চায় হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। সেই তরুণ তার জাদুকরী শক্তি দিয়ে সব ময়লা মলিনতা দূর করে বের করে আনে রঙিন এক শহর, মানুষের কাপড়ে ফিরে আসে উজ্জ্বলতা, মনে ফিরে আসে আনন্দ। গল্প বিজ্ঞাপনচিত্রের। আর সেখানে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে। আর এ নিয়ে হচ্ছে ইতিবাচক আলোচনাও। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মডেল হয়েছেন নিশো।

এতে কাজ করার প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘এই টিভিসির গল্প বলার ধরন বেশ ইউনিক। কোনো ডিটারজেন্টকে যে এ রকম স্টাইলিস ওয়েতে পোট্রে করা যায় এটা আসলে এর আগে কখনও দেখা যায়নি।’

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এর নেপথ্য কারিগর বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি