[bangla_day], [english_date] [bangla_date]

ঢাকার কোন এলাকায় কত করোনা রোগী

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের পর রাজধানী ঢাকাই দৃশ্যত ভাইরাসটির হটস্পট। সবচেয়ে বেশি রোগী রাজধানীতেই। বিভাগ হিসেবেও বেশি রোগী ঢাকায়।

রাজধানী ঢাকার কোন এলাকায় কত করোনা রোগী রয়েছে এ নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

এতে বলা হয়, ঢাকার রাজারবাগ এলাকাতেই প্রায় ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত।

এরপরেই আছে কাকরাইল, এখানে আছেন ১৬২ জন। যাত্রাবাড়ীতে ১৪৩ জন আক্রান্ত পাওয়া গেছে।

মুগদায় ১২১ জন, মহাখালীতে ১১ জন আর মোহাম্মদপুরে ১০৪ জন শনাক্ত হয়েছেন।

ঢাকায় অন্য যেসব এলাকায় সংক্রমণ বেশি

লালবাগ ৮৯

তেজগাঁও ৭৯

মালিবাগ ৭৮

উত্তরা ৭০

বাবুবাজার ৬৬

বংশাল ৬৩

গেন্ডারিয়া ৫৬

শাহবাগ ৫৪

ধানমন্ডি ৪৬

বাড্ডা ৪৬

চকবাজার ৪৩

বাসাবো ৪৩

পোশাক কারখানা চালুর পাশাপাশি রমজান ও ঈদ ঘিরে সীমিত আকারে দোকানপাট এবং শপিংমল খুলে দেওয়ার কারণে রাজধানীতে করোনা আক্রান্ত রোগী আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার নাগাদ দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৮৩ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি