[bangla_day], [english_date] [bangla_date]

নাসিরনগরে পুষ্টিকর খাবার বিতরণ করলেন সাংসদ ফরহাদ হোসেন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : করোনা সংকট মোকাবেলার পাশাপাশি পুষ্টি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ,খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্যোগে পুষ্টিকর খাবার হিসেবে চাল, ডাল, তেল, পেয়াঁজ,আলু,সেমাই,চিনি,লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম,ডাঃ শোয়েব মোঃ শাহরিয়ার,ডাঃ জীবন চন্দ্র দাসসহ হাসপাতালের কর্মকতা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি