[bangla_day], [english_date] [bangla_date]

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহাসিক ফান্দাউক দরবার শরীফের পীওে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী(রঃ)ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক(মাসুম)নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী(রঃ)দ্বয়ের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হয়েছে। বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ (মামুন)।

মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহনে মুখরিত ফান্দাউক দরবার শরীফে প্রায় ৩০ মিনিট মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য কামনাসহ করোনা ভাইরাস থেকে রক্ষা ও দেশ ও জাতির স্বার্থে ঐক্যের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হতে পরম করণাময় আল্লাহর দরবারে শান্তি কামনা করা হয়।ঈমান ও ইসলাম নিয়ে বাচাঁর জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগম ঘটে। মহান রাব্বুল আলামিনের গুণগান,কুরআন ও হাদিস থেকে শান্তির ধর্ম ইসলাম সর্ম্পকে গুরুত্বপূর্ণ এবং সঠিক জীবন বিধান নিয়ে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ওলামাগণ মূল্যবান আলোচনা পেশ করেন।মাহফিলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার ৭ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। ব্রাহ্মনবাড়িয়ার প্রত্যন্ত জনপথ নাসিরনগরের ফান্দাউকে দু‘দিনব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুক্রবার বিকেল থেকে।

মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানো হয় আশেকানদের জন্য। বন(খড়)বিছিয়ে হাজার হাজার ভক্ত মুরিদান বসে বয়ান শুনেন। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ব্রাহ্মনবাড়িয়া,হবিগঞ্জ,কিশোরগঞ্জ,ভৈরব,আশুগঞ্জ,নাসিরনগরসহ বিভিন্ন স্থ্ান থেকে লাখো মানুষের সমাগম ঘটেছে। প্রায় ৩ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান করা হয। আর এর পুরোটাই করা হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। মাহফিলকে ঘিরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় কয়েক‘শ দোকান-পাঠ গড়ে উঠে। দূরের আশেকানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লির অংশগ্রহনে মূখরিত ফান্দাউক দরবার শরীফ ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি